খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • অবৈধ দখলদারদের কেসিসির অপসারণ
- খুলনা

অবৈধ দখলদারদের কেসিসির অপসারণ

নিজস্ব প্রতিবেদক খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অপসারণ কার্যক্রম পরিচালনাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মো: কালাম-কে ৫ […]

নিজস্ব প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অপসারণ কার্যক্রম পরিচালনাকালে নগরীর ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মো: কালাম-কে ৫ হাজার, নোংরা পরিবেশে খাবার বিক্রয়ের অপরাধে মডার্ণ হোটেলের স্বত্ত¡াধিকারী জয়দেব-কে ৫ হাজার, কেডি ঘোষ রোড ও ফুটপথের ওপর ইট ও বালু রাখার অপরাধে মো: আনোয়ারুজ্জামান-কে ৫ হাজার এবং ফুটপথের উপর মেশিনারিজ সামগ্রী রাখার অপরাধে যশোর রোডের খুলনা বিল্ডার্স এন্ড মেশিনারিজের স্বত্ত¡াধিকারী মো: মাশুক-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে ক্লে-রোড, কেডি ঘোষ রোড ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved