খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • পাঁচ বছর পর খুলনায় ২য় বিভাগ ক্রিকেট লীগ
- খুলনাঞ্চল - খেলা

পাঁচ বছর পর খুলনায় ২য় বিভাগ ক্রিকেট লীগ

ক্রীড়া প্রতিবেদক দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ফের জমে উঠেছে ব্যাটবলের লড়াই। চলছে ২য় বিভাগ ক্রিকেট লীগ। উচ্ছ¡াস ছড়িয়ে পড়েছে খুলনার ক্রীড়াঙ্গন। শহরের বিভিন্ন ক্লাব মাঠে এখন উৎসব মুখর পরিবেশ। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি এবং ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম জাকির হোসেন জানান, এবারের আয়োজনে মোট ১৬টি দল অংশ […]

ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ফের জমে উঠেছে ব্যাটবলের লড়াই। চলছে ২য় বিভাগ ক্রিকেট লীগ। উচ্ছ¡াস ছড়িয়ে পড়েছে খুলনার ক্রীড়াঙ্গন। শহরের বিভিন্ন ক্লাব মাঠে এখন উৎসব মুখর পরিবেশ।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি এবং ২য় বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম জাকির হোসেন জানান, এবারের আয়োজনে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি দল রাউন্ড রবিন ভিত্তিতে গ্রুপের অন্য দলগুলোর বিরুদ্ধে খেলছে।
গ্রুপ পর্ব শেষে সেরা ৪ দল সুপার লীগে, আর সেখান থেকে সেরা ২টি দল সুযোগ পাবে ১ম বিভাগে উন্নীত হওয়ার। ফলে প্রতিযোগিতা হবে তীব্র, আর প্রতিটি ম্যাচ হবে গুরুত্বপূর্ণ। তবে এতদিন লীগ বন্ধ থাকার কারণও তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলিমুজ্জামান। তিনি বলেন, “আর্থিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে গত কয়েক বছর ধরে খেলা আয়োজন সম্ভব হয়নি। এবার সবার সহযোগিতায় লিগটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”
পাঁচ বছর পর ক্রিকেট লীগের প্রত্যাবর্তন ক্রীড়া প্রেমীদের মাঝে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। স্থানীয় খেলোয়াড়রা এটিকে দেখছেন নিজেদের প্রতিভা দেখানোর বড় সুযোগ হিসেবে। ভবিষ্যৎ তারকারা হয়তো এখান থেকেই উঠে আসবে এটাই আশা ক্রীড়াঙ্গনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved