খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • গল্লামারী ব্রিজ নির্মাণ দৃশ্যমান না হলে খুলনা অচলের হুমকি
- খুলনাঞ্চল - সামাজিক

গল্লামারী ব্রিজ নির্মাণ দৃশ্যমান না হলে খুলনা অচলের হুমকি

গল্লামারী ব্রিজ নির্মাণ দৃশ্যমান না হলে খুলনা অচলের হুমকি নিজস্ব প্রতিবেদক খুলনার প্রবেশদ্বার গল্লামারী ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে। এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি পালন করা হয়। ডাঃ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন […]

গল্লামারী ব্রিজ নির্মাণ দৃশ্যমান না হলে খুলনা অচলের হুমকি

গল্লামারী ব্রিজ নির্মাণ দৃশ্যমান না হলে খুলনা অচলের হুমকি
নিজস্ব প্রতিবেদক
খুলনার প্রবেশদ্বার গল্লামারী ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে। এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গল্লামারী ব্রিজ অচল কর্মসূচি পালন করা হয়। ডাঃ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন ও সিরাজ উদ্দিন সেন্টুর পরিচালনায় এ কর্মসূচিতে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী মহানগর সেক্রেটারী এ্যাড মো. জাহাঙ্গীর হোসাইন হেলাল, সিপিবি মহানগর সাবেক সভাপতি মো. মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মো. নিজাম-উর- রহমান লালু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নিরালা জন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঃ সবুর, যুগ্ম সম্পাদক জি এম মঈন উদ্দিন, নতুন তারা সমাজ কল্যাণ সাহিত্য সংস্থার মহাপরিচালক মিনা সাইফুর রহমান।
সভায় বক্তারা বলেন, তিন দফা সময় বৃদ্ধি করার পরও ব্রিজের নির্মাণ দৃশ্যমান না হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন যদি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কাজ শুরু না হয় খুলনা অচল করার হুমকি দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved