খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • রেকর্ড মূল্যে মোস্তাফিজ
- আন্তর্জাতিক - বাংলাদেশ

রেকর্ড মূল্যে মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোট ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। দুবাইয়ে আজ মিনি নিলামে তাকে নিয়ে স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তাঁকে ভিড়ায় কলকাতার দল। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। […]

ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোট ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। দুবাইয়ে আজ মিনি নিলামে তাকে নিয়ে স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত তাঁকে ভিড়ায় কলকাতার দল। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।
এর আগে বাংলাদেশের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলার (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এটাই এতকাল বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছিল।
আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত বাংলাদেশের বা-হাতি পেসার। সবশেষ আসরে নিলাম থেকে দল না পেলেও পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ায়।
আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। তিনি ছাড়াও এবারের আইপিএল নিলামে নাম রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved