খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
- আন্তর্জাতিক - খেলা - বাংলাদেশ

বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই […]

ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’
এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved