খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • গোপালগঞ্জে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ
- বাংলাদেশ

গোপালগঞ্জে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

গোপালগঞ্জ ব্যুরো গোপালগঞ্জে পিকআপ ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: পলাশ শেখ (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের সদর উপজেলার গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া […]

গোপালগঞ্জ ব্যুরো

গোপালগঞ্জে পিকআপ ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: পলাশ শেখ (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের সদর উপজেলার গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।

ওসি মো: আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়ে মুছে গেলে পলাশসহ সাতজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved