খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বাগেরহাটের চারটি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত
- খুলনাঞ্চল - বাগেরহাট - রাজনীতি

বাগেরহাটের চারটি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত

বাগেরহাট ব্যুরো দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তালিকা অনুযায়ী, বাগেরহাট–১ (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক […]

বাগেরহাট ব্যুরো

দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, বাগেরহাট–১ (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল। বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট–৩ (মোংলা, রামপাল) আসনে: বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ, শরণখোলা) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।

বিএনপির এ ঘোষণার মাধ্যমে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved