খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২

Contact Info

  • বার্তা বিভাগ : ১৩, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ।

  • ইমেইল: priyokhulna25@gmail.com

  • যোগাযোগ: ০১৯৯২৩১৯৩১৫

তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ডুমুরিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
- খুলনা

ডুমুরিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে মিম খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার বিলপাটেলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের সূত্রের ভাষ্য , আত্নহত্যাকারী উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিলপাটেলা এলাকার ইলিয়াস শিকদারের সপ্তম শ্রেণী পড়ুয়া কন্যা। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে বকাবকি হয়। তার‌ই জের ধরে ঘটনার দিন দুপুরে […]

ডুমুরিয়া প্রতিনিধি

মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে মিম খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার বিলপাটেলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের সূত্রের ভাষ্য , আত্নহত্যাকারী উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বিলপাটেলা এলাকার ইলিয়াস শিকদারের সপ্তম শ্রেণী পড়ুয়া কন্যা। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে বকাবকি হয়। তার‌ই জের ধরে ঘটনার দিন দুপুরে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে। এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন তিনি আর বেঁচে নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved