খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • চাদার দাবিতে সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট
- খুলনাঞ্চল - জাতীয়

চাদার দাবিতে সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক খুলনা নগরীর হরিনটানা থানার শ্মশানঘাট এলাকায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসরত অধিকাংশ পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরে বিএনপি পরিচয়ে একটি পক্ষ তাদের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি […]

নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীর হরিনটানা থানার শ্মশানঘাট এলাকায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে বসতভিটায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বসবাসরত অধিকাংশ পরিবার সংখ্যালঘু সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরে বিএনপি পরিচয়ে একটি পক্ষ তাদের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
হামলাকারীরা অন্তত তিনটি ঘর কুপিয়ে তছনছ করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনায় নারী, শিশু, প্রবাসী, সংখ্যালঘু ও স্কুল শিক্ষকসহ একাধিক ব্যক্তি আহত হন। এছাড়া অন্তত ৯টি সংখ্যালঘু ভুক্তভোগীদের অভিযোগ, ফারুক ও মাসুমের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলায় অংশ নেয়। ভূক্তভোগীরা হলেন, সনদ সাহা, অবসরপ্রাপ্ত আর্মির সার্জেন্ট রেজা, খালিদ, মোহাম্মদ হালিম, হীরামন বিশ্বাস, প্রবাসী মাহবুব শিকদার, সাবিকুন্নাহার, জুয়েল, সজল শিকদার, জাকির হোসেন, মোসাঃ তানিয়া, ড:পলাশ, ড:উর্মিসহ একাধিক। ঘটনার বিষয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে হরিনটানা থানার  তদন্ত  কর্মকর্তা মোঃ টিপু সুলতান জানান, বিষয়টি তদারকি করছি। এনিয়ে আমাদের একটি চৌকস দল কাজ করছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved