খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছে বিএনপি মিডিয়া সেল
- বিনোদন

জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছে বিএনপি মিডিয়া সেল

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন রসদ হয়ে উঠেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানের সঙ্গে তার […]

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন রসদ হয়ে উঠেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ঢাকায় ফিরেছেন। তাদের সঙ্গেই দেশে এসেছে জেবুও।

সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত জাইমা রহমানের পোষা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর কারণে এটি এর মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে।
 
জেবুর নামে খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী ও দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিশিয়াল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved