খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় অনশন ভঙ্গ করালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
- খুলনা - খুলনাঞ্চল

খুলনায় অনশন ভঙ্গ করালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

জুস পান করিয়ে ছাত্রদের অনশন ভঙ্গ করালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মাদ আনাছ। এসময় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনভর অনশন শেষে রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের অনশন ভঙ্গ করান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “এখানে দিনভর যারা অনশন করেছেন আমরা তাদের […]

জুস পান করিয়ে ছাত্রদের অনশন ভঙ্গ করালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মাদ আনাছ। এসময় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে দিনভর অনশন শেষে রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের অনশন ভঙ্গ করান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “এখানে দিনভর যারা অনশন করেছেন আমরা তাদের কথা শুনেছি। আন্তরিকতার সাথে তাদের দাবিগুলো দেখেছি। আমরা তাদের দাবিগুলোর সাথে একমত। প্রধান উপদেষ্টার কাছে আমরা সে দাবিগুলো পৌঁছে দেব।” আহত জুলাই যোদ্ধা খুলনা জেলার আহ্বায়ক নুরুজ্জামান
নাবিল বলেন, “আমাদের মৌলিক জায়গাট খুবই স্পষ্ট সেটা হচ্ছে দেশে যে কয়টি জেলা আছে তারমধ্যে খুলনা জেলা অন্যতম। এখান থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি প্রদান করেছি তার মাধ্যমে হাদি হত্যার বিচারকে আরও বেগমান করতে চাই। ”
এর আগে সকাল ১০টা থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে অনশন শুরু করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved