খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আজ থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে ৫ ব্যাংকের
- জাতীয় - বাংলাদেশ

আজ থেকে আমানতকারীদের টাকা ফেরত দেবে ৫ ব্যাংকের

একীভূত ৫ ইসলামি ব্যাংকের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে টাকা ফেরত পাবেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে। সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম […]

একীভূত ৫ ইসলামি ব্যাংকের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে টাকা ফেরত পাবেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে।

সংকটে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করা হয়েছে। এই স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্কিমে বলা হয়েছে, যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় উত্তোলন করা যাবে।আর চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এই স্কিমের বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন ব্যাংকের লোগোও উন্মোচিত করা হয়েছে।

উল্লেখ্য, তীব্র তারল্য সংকট, অনিয়ম ও উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে এই ৫ ইসলামি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো বিলুপ্ত করে গঠন করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved