খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনা-৩ আসনে বৈধ ৯ জন,মনোনয়ন বাতিল ৩ স্বতন্ত্র প্রার্থীর
- খুলনা - খুলনাঞ্চল

খুলনা-৩ আসনে বৈধ ৯ জন,মনোনয়ন বাতিল ৩ স্বতন্ত্র প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বুধবার যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন […]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল বুধবার যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্লা, মো: আবুল হাসনাত সিদ্দিক এবং এস. এম. আরিফুর রহমান মিঠু।
অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, স্বতন্ত্র মো: মুরাদ খান লিট ও মঈন মোহাম্মদ মায়াজ, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএম এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন।

মনোনয়ন বাতিলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আরিফুর রহমান মিঠু বলেন, ভোটার স্বাক্ষরের পাঁচজনের তথ্যে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে তিনি আপিল করেছেন এবং বৈধতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন।স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা জানান, তিনিও আপিল করেছেন।

আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবুল হাসনাত সিদ্দিক বলেন, এক শতাংশ ভোটার স্বাক্ষরের মধ্যে চারজনের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, ঋণখেলাপি হওয়া ও ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved