খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১০
- খুলনা - খুলনাঞ্চল

খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১০

খুলনা প্রতিনিধি: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল এবং ১০ […]

খুলনা প্রতিনিধি:

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গণঅধিকার পরিষদসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান। তাঁর প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডলের মনোনয়ন স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাতিল করা হয়েছে।

অন্যদিকে, বৈধ ঘোষিত ১০ জন প্রার্থী হলেন—ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় এবং ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে আরও জানানো হয়, বিধি অনুযায়ী আপিলের সুযোগ থাকছে নির্ধারিত সময়ের মধ্যে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved