খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী
- বিনোদন

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার অভিনয় দক্ষতা ও গ্লামারে বুঁদ হয়ে থাকে লাখো ভক্ত। অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের মাঝে বেশ সরব থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্তদের কাছ থেকে ভালোবাসা চাইলেন এই সুন্দরী। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিমি। কিছুটা খোলামেলা […]

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার অভিনয় দক্ষতা ও গ্লামারে বুঁদ হয়ে থাকে লাখো ভক্ত। অভিনয়ের পাশাপাশি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের মাঝে বেশ সরব থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্তদের কাছ থেকে ভালোবাসা চাইলেন এই সুন্দরী।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিমি। কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবির ক্যাপশনে মিমি জানান, দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’

এদিকে প্রকাশিত ছবিতে মিমিকে দেখা যায়, বোল্ড লুক, খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী ভাবে। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে। তার ছবি প্রকাশ হওয়া মাত্রই মুহূর্তেই নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।

অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমায় মিমির পাশাপাশি অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, পুতুল দাসসহ আরও অনেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved