খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- খুলনাঞ্চল - সংগঠন - সামাজিক

খুলনায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক খুলনায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা জোটের সভাপতি ও মাসাসের নির্বাহী পরিচালক শমীমা সুলতানা শিলু। অনুষ্ঠান পরিচালনা করেন জোটের সাধারণ সম্পাদক ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক নাজমুল হাসান ডেভিড। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

নিজস্ব প্রতিবেদক

খুলনায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা জোটের সভাপতি ও মাসাসের নির্বাহী পরিচালক শমীমা সুলতানা শিলু। অনুষ্ঠান পরিচালনা করেন জোটের সাধারণ সম্পাদক ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক নাজমুল হাসান ডেভিড।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি মোমিননেসা শিখা, দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, কারিতাসের জেমস সুকুমার মন্ডল এবং স্বপ্নপুরীর সভাপতি এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের মো. মাসুদুর রহমান, পরিবর্তন-খুলনার শিরিনা পারভীন, শাহালা হাবিবীসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগেই শিশুদের নিরাপদ ও মানবিক জীবন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved