খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • কুষ্টিয়ায় ১৪৪ ধারা জারি
- Uncategorized

কুষ্টিয়ায় ১৪৪ ধারা জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ‎শুক্রবার (৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। ‎প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ […]

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

‎শুক্রবার (৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

‎প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪ ধারার আওতায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, মিছিল, সভা-সমাবেশ, লাঠি বা অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকানপাট খোলা রাখাও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

‎প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলায় মোট ১৬টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved