খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- রাজনীতি

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। […]

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তাসনিম জারা ইসিতে আপিলের ঘোষণা দেন। এরপর সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির শুনানির প্রথম দিনেই তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন।

উল্লেখ্য যে, প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে শনিবার (১০ জানুয়ারি) বিকাল পাঁচটা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের ওপর শুনানি হবে। শুক্রবার পর্যন্ত ৭২৩ জন প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছিলেন। তবে, পরবর্তীতে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অবশেষে, চূড়ান্ত হয় ৬৪৫ জনের আপিল। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তির ব্যাপারে চলবে শুনানি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর, প্রতীক চূড়ান্তের পর শুরু হবে নির্বাচনি প্রচারণা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved