খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • সমস্যা থেকে সম্ভাবনায়: রূপান্তরের অভিজ্ঞতা বিনিময় উদ্যোগ
- সংগঠন - সামাজিক

সমস্যা থেকে সম্ভাবনায়: রূপান্তরের অভিজ্ঞতা বিনিময় উদ্যোগ

বটিয়াঘাটা  প্রতিনিধি প্লাস্টিকের ক্ষতিকর দিক, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বটিয়াঘাটায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ উন্নয়নমূলক সংস্থা রূপান্তর–এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃনময়ী সরকার, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবহারের ফলে প্রাণিসম্পদসহ পুরো পরিবেশ […]

বটিয়াঘাটা  প্রতিনিধি

প্লাস্টিকের ক্ষতিকর দিক, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বটিয়াঘাটায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ উন্নয়নমূলক সংস্থা রূপান্তর–এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃনময়ী সরকার, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবহারের ফলে প্রাণিসম্পদসহ পুরো পরিবেশ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থায় রূপান্তরের মতো সংগঠনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
সভায় উপস্থিত ছিলেন সাকি রেজওয়ানা, প্রোজেক্ট অফিসার, রূপান্তর, খুলনা জেলা। তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে রূপান্তর স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে বাজার ও পরিবারভিত্তিক ব্যবহারের জন্য পাটের ব্যাগ সরবরাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম, আহ্বায়ক, ইয়ুথ ফর সুন্দরবন, বটিয়াঘাটা উপজেলা। তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজ ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
সভায় ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপের সদস্যরা, স্থানীয় জেলে পরিবারের গৃহিণী নারী, মুদি ব্যবসায়ী, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় প্লাস্টিকের কারণে নদী ও জলাশয় দূষণ, মাছ ও প্রাণিসম্পদের ক্ষতি এবং বিকল্প হিসেবে পাট, কাপড় ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, রূপান্তরের পাটের ব্যাগ সরবরাহ ও সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্লাস্টিক ব্যবহার কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং টেকসই পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved