খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মেসিকে টপকে গেলেন রোনালদো
- খেলা

মেসিকে টপকে গেলেন রোনালদো

ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বন্দ্ব যেমন মাঠে থামে না, তেমনি অর্থের মঞ্চেও সেই প্রতিযোগিতা অব্যাহত। তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন তিনি, আর মেসি নেমে গেছেন তৃতীয় স্থানে। খ্যাতনামা স্পোর্টস বিজনেস পোর্টাল স্পোর্টিকো–এর তথ্যমতে, […]

ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বন্দ্ব যেমন মাঠে থামে না, তেমনি অর্থের মঞ্চেও সেই প্রতিযোগিতা অব্যাহত। তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন তিনি, আর মেসি নেমে গেছেন তৃতীয় স্থানে।
খ্যাতনামা স্পোর্টস বিজনেস পোর্টাল স্পোর্টিকো–এর তথ্যমতে, সৌদি আরবের ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো গত এক বছরে মোট ২৬০ মিলিয়ন ডলার আয় করেছেন। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার এসেছে ক্লাব বেতন থেকে এবং বাকি ৬০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ হলেন তিনি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ‘ক্যানেলো’ আলভারেজ। সাম্প্রতিক সময়ে টেরেন্স ক্রফোর্ডের কাছে হারলেও অর্থনৈতিক দিক থেকে শক্ত অবস্থান ধরে রেখেছেন ক্যানেলো। তার বার্ষিক আয় প্রায় ১৩৭ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে থাকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ২০২৫ সালে আয় করেছেন প্রায় ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৭০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে। ইন্টার মায়ামির হয়ে মাঠের সাফল্য এবং আর্জেন্টিনার জার্সিতে ধারাবাহিক প্রভাব তাকে এখনও বিশ্বব্যাপী অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে ধরে রেখেছে।
শীর্ষ পাঁচে আরও জায়গা করে নিয়েছেন নিউইয়র্ক মেটসের বেসবল তারকা হুয়ান সোটো (১২৯.২ মিলিয়ন ডলার) এবং লস অ্যাঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১২৮.৭ মিলিয়ন ডলার)।
ফুটবল থেকে রোনালদো ও মেসির পাশাপাশি শীর্ষ দশে আছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সৌদি ক্লাব আল-ইত্তিহাদের হয়ে খেলা এই ফরোয়ার্ড ১১৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন।
২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ ক্রীড়াবিদ
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, ফুটবল) — ২৬০ মিলিয়ন ডলার
ক্যানেলো আলভারেজ (মেক্সিকো, বক্সিং) — ১৩৭ মিলিয়ন ডলার
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল) — ১৩০ মিলিয়ন ডলার
হুয়ান সোটো (ডোমিনিকান রিপাবলিক, বেসবল) — ১২৯.২ মিলিয়ন ডলার
লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১২৮.৭ মিলিয়ন ডলার
করিম বেনজেমা (ফ্রান্স, ফুটবল) — ১১৫ মিলিয়ন ডলার
স্টিফেন কারি (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০৫.৪ মিলিয়ন ডলার
শোহেই ওতানি (জাপান, বেসবল) — ১০২.৫ মিলিয়ন ডলার
কেভিন ডুরান্ট (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০০.৮ মিলিয়ন ডলার
জন রাহম (স্পেন, গলফ) — ১০০.৭ মিলিয়ন ডলার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved