খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • উড়ন্ত বার্সেলোনার গতি রুখে দিল সোসিয়েদাদ
- খেলা

উড়ন্ত বার্সেলোনার গতি রুখে দিল সোসিয়েদাদ

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। রোববার (১৮ জানুয়ারি) রিয়াল সোসিয়েদাদের মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে পরাজিত হন হান্সি ফ্লিকের শিষ্যরা। এই হারে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্টে। ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের শীর্ষে […]

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। রোববার (১৮ জানুয়ারি) রিয়াল সোসিয়েদাদের মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে পরাজিত হন হান্সি ফ্লিকের শিষ্যরা। এই হারে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র এক পয়েন্টে। ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা।
সোসিয়েদাদের বিপক্ষে হারের আগে লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত ছিল বার্সেলোনা। ম্যাচে অধিকাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও ফিনিশিংয়ের দুর্বলতায় কাঙ্ক্ষিত ফল পায়নি তারা। ইনজুরির কারণে দলে না থাকা রাফিনহার অভাব আক্রমণভাগে স্পষ্টভাবে চোখে পড়ে।
ম্যাচের ৩২ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারসজাবালের দৃষ্টিনন্দন ভলিতে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসদের একাধিক চেষ্টা ব্যর্থ হলে প্রথমার্ধের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন রাশফোর্ড। লামিন ইয়ামালের ক্রস থেকে ৭০ মিনিটে হেডে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান তিনি। তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। পরের মিনিটেই গঞ্জালো গেদেসের গোলে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ।
ম্যাচের ৮৮ মিনিটে কার্লোস সোলার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ। শেষ সময়ে চাপ বাড়িয়েও গোলের দেখা পায়নি বার্সেলোনা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২০ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved