খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ সেরা উদ্যোক্তা খুলনার জোনায়েদ হোসেন
- প্রযুক্তি

ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ সেরা উদ্যোক্তা খুলনার জোনায়েদ হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেভোলিউশন আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোনায়েদ হোসেন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। তাকে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ ‘বেস্ট এন্ট্রাপ্রেনার’ খেতাব দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাজধানীর ভিআইপি রোডে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী উদ্যোগ, তথ্যপ্রযুক্তি খাতে […]

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেভোলিউশন আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোনায়েদ হোসেন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন। তাকে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ ‘বেস্ট এন্ট্রাপ্রেনার’ খেতাব দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাজধানীর ভিআইপি রোডে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভাবনী উদ্যোগ, তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় ভূমিকা, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে।
তার নেতৃত্বে গড়ে ওঠা রেভোলিউশন আইটি বর্তমানে একটি উদীয়মান প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কর্পোরেট ট্রেনিং এবং আইটি ট্রেনিং সেবা প্রদান করে দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা পূরণ করছে।
পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে জোনায়েদ হোসেন বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি আমার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সামনে আরও বড় পরিসরে কাজ করে দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে চাই।”

জোনায়েদ হোসেনের এই অর্জন তরুণ উদ্যোক্তা ও আইটি খাতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved