খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই
- বিনোদন

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা এলাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী। অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর। ডলি চৌধুরী জানান, আজ সকালে জাভেদের শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হলে তাকে […]

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরা এলাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী, চিত্রনায়িকা ডলি চৌধুরী। অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর।
ডলি চৌধুরী জানান, আজ সকালে জাভেদের শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন তিনি ক্যানসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ষাটের দশকে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে পেশাজীবন শুরু করেন জাভেদ। তার প্রথম নৃত্য পরিচালনা ছিল কায়সার পাশার পরিচালিত উর্দু সিনেমা ‘মালান’-এ। অভিনয় শুরু করেন ১৯৬৪ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়ী জিন্দেগি’ দিয়ে।
তার অভিনীত আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।
ইলিয়াস জাভেদ বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় ও প্রভাবশালী নায়কদের একজন ছিলেন। তার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved