খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ধর্মকে ব্যবহার করে ভোটের ফাঁদ পাতা হচ্ছে : তারেক রহমান
- বাংলাদেশ - রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

ধর্মকে ব্যবহার করে ভোটের ফাঁদ পাতা হচ্ছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল মানুষকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, “নির্বাচনের পরে তারা কেমন ঠকাবে, তা এখনই মানুষ বুঝে নিন। শুধু ঠকানোই নয়, যারা মুসলমান—তাদের শিরকের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে।” বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। […]

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের আগেই একটি রাজনৈতিক দল মানুষকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, “নির্বাচনের পরে তারা কেমন ঠকাবে, তা এখনই মানুষ বুঝে নিন। শুধু ঠকানোই নয়, যারা মুসলমান—তাদের শিরকের দিকেও ঠেলে দেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “এখানে কারা ওমরা বা হজ করে এসেছেন—হাত তুলুন।” এ সময় উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাঁদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তিনি প্রশ্ন করেন, “আপনি কাবা শরিফে গেছেন? কাবা শরিফের মালিক কে?” উত্তরে ওই ব্যক্তি বলেন, “আল্লাহ।”
এরপর তারেক রহমান বলেন, “এই পৃথিবীর মালিক কে? সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে?” উপস্থিত ব্যক্তি প্রতিবারই ‘আল্লাহ’ বলে জবাব দেন।
তারেক রহমান বলেন, “আপনারা সবাই সাক্ষ্য দিলেন—এই দুনিয়া, কাবা শরিফ, বেহেশত-দোজখ সবকিছুর মালিক আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। অথচ একটি দল নির্বাচনের আগেই বলছে—এই দেবো, ওই দেবো, টিকিট দেবো।”
তিনি আরও বলেন, “যার মালিক মানুষ নয়, সেই বিষয়ে কেউ প্রতিশ্রুতি দিলে সেটা কি শিরক নয়? যার অধিকার একমাত্র আল্লাহর—সেই বিষয়ে কথা বলা মানেই মানুষকে বিভ্রান্ত করা। কাজেই নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে। নির্বাচনের পরে কী হবে, তা ভাবুন। শুধু ঠকানো নয়, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে—নাউজুবিল্লাহ।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় কারা কী ভূমিকা রেখেছিল, মানুষ তা ভুলে যায়নি। অনেকের কর্মকাণ্ডের কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “এই হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি, এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved