খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ
- রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং সে অনুযায়ী রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান— সবার আগে বাংলাদেশ।” আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের […]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন,
“যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং সে অনুযায়ী রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান— সবার আগে বাংলাদেশ।”
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের আগে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত নির্বাচনী প্রচারণার পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন,
“দেশের মালিকানা আমরা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। এখন সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে প্রতিটি মানুষ মনে করে—এই রাষ্ট্রের প্রকৃত মালিক সে নিজেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”
উন্নয়ন ও রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“এই দেশের উন্নয়ন, গণতন্ত্র ও প্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজীবন সংগ্রাম করে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী, সাম্যভিত্তিক, মানবিক ও মর্যাদাভিত্তিক সুবিচারের বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরও বলেন,
“এই দেশের উন্নয়ন ও অগ্রগতির বিকল্প নাম বিএনপি, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। নীতি নির্ধারণের প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে তুলে ধরব। ভবিষ্যতে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁর স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।
পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর, কাকারা ও জিদ্দবাজার এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved