খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ জমা প্রদানে গণবিজ্ঞপ্তি
- খুলনা

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ জমা প্রদানে গণবিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ লাইসেন্সধারীর (স্থায়ী/বর্তমান) ঠিকানায় নিকটস্থ থানায়/বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। তবে এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্থগিতকৃত/লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ লাইসেন্সধারীর (স্থায়ী/বর্তমান) ঠিকানায় নিকটস্থ থানায়/বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে/মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। তবে এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ।
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।
আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। এ আদেশ লঙ্ঘলকারীদের বিরুদ্ধে The Arms Act.1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশে ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-এ বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বুঝাবে।
খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved