সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে রিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের জনৈক মেহেদী হাসানের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে আখড়াখোলা গ্রামের নানার বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি।
