নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য খুলনা আসবেন বলে দলীয় সুত্র থেকে জানা গেছে। গত ২৪ জানুয়ারী খুলনা মহানগর বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের বরাত থেকে জানা গেছে সম্ভব্য ৩রা ফেব্রুয়ারী দলীয় নেতা তারেক রহমান খুলনা জনসভায় অংশ নিবেন।
খুলনা মহানগর বিএনপির সূত্র থেকে জানা গেছে, তারেক রহমান খুলনা সফর কালে সম্ভব্য যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাতে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। এখবরে দলের নেতা কর্মীরা প্রস্ততি গ্রহণ শুরু করেছেন।
বিএল কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন- দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমানের খুলনাতে আগমন দলের নেতা কর্মী ও সামর্থকদের মাঝে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি করবে। মহানগর ছাত্রদল তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করছে।
শীঘ্রই তারেক রহমানের খুলনা সফরের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
