খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে ইসরাইল
- আন্তর্জাতিক

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে ইসরাইল

রোববার থেকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দিচ্ছে ইসরাইল। দুই বছর বন্ধ থাকার পর সীমিত আকারে মানুষ চলাচলের অনুমতি দেয়া হবে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে, রাফাহ ক্রসিংটি আগামী রোবার […]

রোববার থেকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দিচ্ছে ইসরাইল। দুই বছর বন্ধ থাকার পর সীমিত আকারে মানুষ চলাচলের অনুমতি দেয়া হবে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে, রাফাহ ক্রসিংটি আগামী রোবার (১ ফেব্রুয়ারি) উভয় দিকেই সীমিত আকারে মানুষের চলাচলের জন্য খোলা হবে।’

এতে আরো বলা হয়, ক্রসিং থেকে প্রস্থান এবং গাজায় প্রবেশ মিশরের সঙ্গে সমন্বয় করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে ইসরাইলের পূর্ব নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন হবে।

সেনাবাহিনী জানায়, পুনরায় খোলার পর মিশরের সাথে সমন্বয় করে এবং ইসরাইলি নিরাপত্তা অনুমোদন সাপেক্ষে যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেয়া হবে। ফিলিস্তিনি বা মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বন্ধ থাকা এই ক্রসিংটি অক্টোবরে সম্পাদিত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় খোলার কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ শেষ জিম্মির লাশ উদ্ধার না হলে খোলা হবে না বলে শর্ত দিয়েছিল। যার ফলে কার্যকরভাবে কয়েক মাস ধরে চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved