খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • জামায়াত আমিরের পক্ষে ভোট চাইতে মিরপুরে নারী কর্মীদের মিছিল
- রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

জামায়াত আমিরের পক্ষে ভোট চাইতে মিরপুরে নারী কর্মীদের মিছিল

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে নারী কর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর-১০ নম্বর ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গোলচত্বর ও কাজীপাড়া এলাকা প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীসহ বিপুলসংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা […]

ঢাকা-১৫ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুরে নারী কর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর-১০ নম্বর ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গোলচত্বর ও কাজীপাড়া এলাকা প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীসহ বিপুলসংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা প্রয়োজন। তারা দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।
বক্তারা আরও বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন, যা জামায়াতে ইসলামী দিতে সক্ষম। এ সময় উপস্থিত নারীরা ঢাকা-১৫ আসনের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মিছিল শেষে সমাপনী বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved