খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • সাতক্ষীরাসহ তিন জেলার নিরাপত্তায় মাঠে সাতশো বিজিবি
- খুলনাঞ্চল - সাতক্ষীরা

সাতক্ষীরাসহ তিন জেলার নিরাপত্তায় মাঠে সাতশো বিজিবি

নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মাঠ পর্যায়ে অবস্থান করবে। এ লক্ষ্যে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১ উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে গত ২৯ জানুয়ারি থেকে ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, […]

নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মাঠ পর্যায়ে অবস্থান করবে। এ লক্ষ্যে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১ উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে গত ২৯ জানুয়ারি থেকে ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধ-শতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা পরিচালনা করেছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক জানান, বিজিবি নিজস্ব ব্যবহৃত অস্ত্র ছাড়াও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ন ক্যামেরা, বুলেট প্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্রসহ দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। বিজিবি দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন কর্মকর্তা ম্যজিস্ট্রেসী সহায়তা প্রদান করছেন।

এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির নিমিত্তে বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন হয়ে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে ঘিরে কোনো দুষ্কৃতকারী যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved