খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির
- রাজনীতি

বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আহ্বান জানান। জামায়াত আমির লিখেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও […]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।

জামায়াত আমির লিখেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।’

জামায়াত আমির আরও লিখেছেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved