খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
- সংসদ নির্বাচন ২০২৬

নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সপরিবারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের আলাপকালে এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন , আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা বিজয় লাভ করলে সবচেয়ে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। এর আগে সকাল পৌনে […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আইনশৃঙ্খলার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সপরিবারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের আলাপকালে এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন , আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা বিজয় লাভ করলে সবচেয়ে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।

প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved