খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
- জাতীয়

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, খুব দ্রুত শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তবে শপথ কে পড়াবেন, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো […]

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, খুব দ্রুত শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তবে শপথ কে পড়াবেন, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের ফলাফল এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। এছাড়া জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
সরকারি ঘোষণার পর শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved