স্টাফ রিপোর্টার, বাগেরহাট:
বাগেরহাট সদর উপজেলার ধোপাপাড়া ইউনিয়নএর পার নওয়াপাড়া গ্রামে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে মো. ওসমান শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের খুলনায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সার্জারি বিভাগে মো. ওসমান শেখ মারা যান বলে অভিযোগ রয়েছে। তিনি পার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
