খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২

Contact Info

  • বার্তা বিভাগ : ১৩, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ।

  • ইমেইল: priyokhulna25@gmail.com

  • যোগাযোগ: ০১৯৯২৩১৯৩১৫

তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
- রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। ঘোষণা অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
ঘোষণা অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টি আসনের। ঘোষিত ফলাফলে ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।
সমাবেশকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved