খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল
- রাজনীতি

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, যা জানা গেল

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে—এ নিয়ে নির্বাচনের আগ থেকেই আলোচনা চলছিল। অন্তর্বর্তী সরকার সম্ভাব্য কয়েকটি স্থান নির্ধারণ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যমুনাই হতে […]

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে—এ নিয়ে নির্বাচনের আগ থেকেই আলোচনা চলছিল। অন্তর্বর্তী সরকার সম্ভাব্য কয়েকটি স্থান নির্ধারণ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
যমুনাই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে সরে গেলে ভবনটি সংস্কার করে নতুন সরকারের জন্য প্রস্তুত করা হবে।
গণভবনের ভবিষ্যৎ
এর আগে গণভবন-কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে একটি পৃথক কমিটি গঠন করা হয়।
কমিটি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ ভবন সংলগ্ন স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার কিছু স্থাপনা বিবেচনায় নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেয় উপদেষ্টা পরিষদ।
এ অবস্থায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনায় যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved