খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • প্রধানমন্ত্রী হয়েই মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
- জাতীয়

প্রধানমন্ত্রী হয়েই মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মা-বাবার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ যান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন […]

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মা-বাবার কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ যান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান।
এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved