খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে রাস্তায় ফেলে পেটাল দুর্বৃত্তরা
- বিনোদন

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে রাস্তায় ফেলে পেটাল দুর্বৃত্তরা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই এই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি […]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই এই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি স্ট্যাটাস দেন মনিরা মিঠু। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটি প্রায় ধ্বংস করে ফেলে।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।” অভিনেত্রী ওই ঘাতক গাড়ির নম্বর প্রকাশ করে জানান, গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ওই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

প্রথম পোস্টের কিছু সময় পরই মনিরা মিঠু আরেকটি আপডেট দেন। সেখানে তিনি এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে দাবি করেন। সন্তানকে মারধরের সময় ওই ব্যক্তি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।” এই পোস্টেও তিনি প্রমাণ হিসেবে গাড়ির নম্বরটি পুনরায় উল্লেখ করেন।

জনপ্রিয় এই অভিনেত্রীর এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved