যথাযোগ্য মর্যাদায় খুলনায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগী ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা বিআরটিএ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজান অনুষ্ঠিত হয়।
