খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ
- শিক্ষা

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে আজ […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য অব্যাহতিপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি বলেন, উপাচার্য ড. নিয়াজ আনুষ্ঠানিকভাবে আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। উপাচার্য পদ থেকে অব্যাহতি নেবেন। মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরে কবে থেকে সরকার এটি কার্যকর করবে সে অনুযায়ী বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে চিঠিতে অব্যাহতিপত্র উল্লেখ রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved