খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দুই মাস পর এলো র‌্যাবিস ভ্যাকসিন
- ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দুই মাস পর এলো র‌্যাবিস ভ্যাকসিন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দীর্ঘ দুই মাস পর র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস না পাওয়া এবং ভ্যাকসিন সংকট নিয়ে ২৩ ফেব্রুয়ারি ‘আমার দেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি আমলে নেয়। সংবাদ প্রকাশের পর জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন ক্রয় করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ […]

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দীর্ঘ দুই মাস পর র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস না পাওয়া এবং ভ্যাকসিন সংকট নিয়ে ২৩ ফেব্রুয়ারি ‘আমার দেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন বিষয়টি আমলে নেয়।
সংবাদ প্রকাশের পর জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন ক্রয় করে স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত তিন থেকে চার মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে র‌্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট চলছিল। ফলে কুকুরে কামড়ানো রোগীরা জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে বাধ্য হয়ে ঝিনাইদহ সদর ও যশোরসহ পার্শ্ববর্তী জেলায় গিয়ে অতিরিক্ত খরচে ভ্যাকসিন নিতে হয়েছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়েছে, অন্যদিকে আর্থিক ক্ষতিও বেড়েছে।
উল্লেখ্য, প্রায় দুই মাস আগে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র‌্যাবিস ভ্যাকসিন কেনার জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘ সময়েও ভ্যাকসিন সংগ্রহ না হওয়ায় জনমনে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহল বলছেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও ভবিষ্যতে যাতে এ ধরনের জীবনরক্ষাকারী ওষুধের সংকট না হয়, সে বিষয়ে স্থায়ী সমাধান প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved