দিঘলিয়া উপজেলার একটি মাদ্রাসার সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোঃ মুরাদ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ হোসেন বকশি বাড়ির বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দিঘলিয়ার একটি মাদ্রাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
