বটিয়াঘাটা অফিস:
বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকার পূর্বশত্রুতার জেরে এসএমএ আলীম ওরফে আলীজের বজরা বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে । এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ভূক্তভোগী আলীমের চাচাতো ভাই রাতে মৎস্য ঘের পাহারা দিয়ে বাড়িতে এসে ঘুমায় । শুক্রবার সকাল সাড়ে দশটায় পাশের মৎস্য ঘেরের মালিক ইমদাদুল শেখ জানান আলীচের মৎস্য ঘের কে বা কারা বিষ প্রয়োগ করেছে এবং রুই, কাতলা,মৃগেল, সিলভারকার্প,মনোসেক্স তেলাপিয়া ও কৈ মাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পানিতে ভাসছে । মৎস্য ঘের মালিক পেশায় একজন দলিল লেখক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে সমাদৃত । এব্যাপারে ভূক্তভোগী ও এলাকাবাসী জানায়,একদল মাদক সেবনকারী বিভিন্ন সময়ে আমার মৎস্য ঘের সহ একাধিক মৎস্য ঘেরের বেড়ীবাঁধে উপর মাদক সেবন ও বিক্রি করে আসছিল । তাদের নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাদক সেবনকারীরা এঘটনা ঘটালেও ঘটাতে পারে বলে ধারণা করছে । এব্যাপারে ভূক্তভোগী মৎস্য ঘের ব্যবসায়ীরা দোষীদের খুজেঁ বের করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি করেছে ।

