মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তায় বিশেষ হটলাইন চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে দ্রুত কল সেন্টারের হটলাইন নম্বর
+৮৮০ ৯৬ ১০ ১০ ২০ ৩০-এ যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং কল সেন্টারের মাধ্যমে প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করা হবে। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের সঙ্গেও সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
