ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০০ জন, যার মধ্যে ইরানেই নিহত ৫৫৫।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাজধানী তেহরানের নিলুফার স্কোয়ারে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ ইরানের মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যৌথ হামলায় মৃতের সংখ্যা প্রায় ১৮০।
অন্যান্য দেশেও নিহতের তথ্য:
ইসরায়েল: ১০
সিরিয়া: ৪
ইরাক: ২
লেবানন: ৩১
কুয়েত: ১
সংযুক্ত আরব আমিরাত: ৩
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং পরবর্তী সম্ভাব্য নেতা হাসান খোমেনি দেশবাসীকে রাস্তা ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, “এক মুহূর্তের জন্যও রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। জনগণের উপস্থিতি আমাদের শক্তি।”
