যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency (এইচআরএএনএ) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধের পর ইরানে সাত শতাধিক নাগরিক নিহত হয়েছে।
সংস্থাটির সর্বশেষ আপডেটে বলা হয়েছে—
সংবাদমাধ্যম CNN জানিয়েছে, সোমবার বিকেল পর্যন্ত কমপক্ষে ৭৪২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৭৬ শিশু অন্তর্ভুক্ত। আহত হয়েছেন ৯০০-এর বেশি নাগরিক। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির তথ্য
শেষ ২৪ ঘণ্টায় ধর্মীয় স্থান এবং বাড়িঘরেও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের কাছাকাছি কারাজের একটি মসজিদ, বিভিন্ন আবাসিক ভবন, রাজধানীর দক্ষিণে একটি গভর্নরের অফিস এবং হারমুজ প্রণালির বন্দর আব্বাস-এর শহিদ বাহোনার পিয়ার। ইরান আরও জানিয়েছে, তেহরানের হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামরিক স্থাপনা
গত ২৪ ঘণ্টায় আঘাতপ্রাপ্ত সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সানানদাজের কুর্দিস্তান ল এনফোর্সমেন্ট ও সীমান্তরক্ষী কমান্ড কেন্দ্র। এছাড়া ইসফাহানের একটি বিমানঘাঁটি এবং তেহরানের একটি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটি উল্লেখ করেছে, এ তথ্য প্রাথমিক এবং পরিবর্তনের অধীন। প্রতিবেদনটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।
