খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বিসিএলের ফাইনাল আজ
- খেলা

বিসিএলের ফাইনাল আজ

লিগ পর্বের লড়াই শেষে আজ মাঠে গড়াবে বিসিএলের ওয়ানডে সংস্করণের এবারের আসরের ফাইনাল। আজ দুপুর ২টা ১৫ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ। লিগ পর্বের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের কাছে ২ উইকেটে হেরেছিল উত্তরাঞ্চল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। এ […]

লিগ পর্বের লড়াই শেষে আজ মাঠে গড়াবে বিসিএলের ওয়ানডে সংস্করণের এবারের আসরের ফাইনাল। আজ দুপুর ২টা ১৫ মিনিটে ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
লিগ পর্বের শেষ ম্যাচে মধ্যাঞ্চলের কাছে ২ উইকেটে হেরেছিল উত্তরাঞ্চল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। এ ম্যাচের আগে মিরপুরের উইকেট স্পোর্টিং হবে এমনটাই আশা করেন উত্তরাঞ্চলের বোলিং কোচ তারেক আজিজ।
তিনি বলেন, ‘বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি আমরা ভালো উইকেট পাব। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’
অন্যদিকে মধ্যাঞ্চলের হয়ে সংবাদ সম্মেলনে আসা সাইফ হাসান জানান, এই ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দারুণ প্রস্তুতি। এ নিয়ে তিনি বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরো ভালো ক্রিকেট খেলতে পারব।’
পাকিস্তান সিরিজকে সামনে রেখেই বিসিএলের ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট আগেই শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট পাকিস্তান সিরিজের আগে দারুণভাবে কাজে লাগবে বলে বিশ্বাস করেন সাইফ। তার আশা, বিসিএল খেলার আত্মবিশ্বাস ভালোভাবেই কাজে লাগাতে পারবেন ক্রিকেটাররা। সে কারণে ফাইনালকে শুধু শিরোপার লড়াই নয়, বরং সেরা প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন দুই দলের ক্রিকেটাররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved