খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় সালেহা হত্যাকাণ্ড: পিবিআই গ্রেফতার করেছে সিজার মোল্লাকে
- খুলনা

খুলনায় সালেহা হত্যাকাণ্ড: পিবিআই গ্রেফতার করেছে সিজার মোল্লাকে

বটিয়াঘাটা থানার মস্তকবিহীন সালেহা বেগম হত্যাকাণ্ডের মূল অপর আসামী সিজার মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআই, খুলনা। তদন্তে জানা যায়, ভিকটিম সালেহা বেগম দেশে ফেরার পর লালন গাজীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে লালন ও তার মামাতো ভাই সিজার মোল্লা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যার পর মৃতদেহ, বস্ত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত নদীতে ফেলে দেওয়া হয়। […]

বটিয়াঘাটা থানার মস্তকবিহীন সালেহা বেগম হত্যাকাণ্ডের মূল অপর আসামী সিজার মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআই, খুলনা।
তদন্তে জানা যায়, ভিকটিম সালেহা বেগম দেশে ফেরার পর লালন গাজীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে লালন ও তার মামাতো ভাই সিজার মোল্লা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যার পর মৃতদেহ, বস্ত্র ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত নদীতে ফেলে দেওয়া হয়।
পিবিআই দীর্ঘ অনুসন্ধানের পর ০১/০৩/২০২৬ ঢাকার মগবাজার এলাকা থেকে সিজার মোল্লাকে গ্রেফতার করে। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম-সেবা’র তত্ত্বাবধানে এবং এসআই রেজোয়ান পরিচালনায় মামলা তদন্ত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved