খুলনা, বাংলাদেশ
বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
- খেলা

আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

চরম বিতর্কের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরুতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোঁচানোর খুব কাছে গিয়েও গেলো আসরে আশাহত হয়ে ফিরেছিলো প্রোটিয়ারা। প্রায় বছর দুই ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে […]

চরম বিতর্কের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরুতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোঁচানোর খুব কাছে গিয়েও গেলো আসরে আশাহত হয়ে ফিরেছিলো প্রোটিয়ারা। প্রায় বছর দুই ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরম্যান্স তাদের, তাতে সেমির বাধা টপকে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গেলো ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার এইটের পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিলো অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরম্যান্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে নামবে মার্করামের দল।
দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড। বরং সুপার এইট থেকে তারা শীর্ষ চারে নাম লিখিয়েছে রান রেটের সুবিধা নিয়ে। এবারের আসরেও হুট করে কলাপ্স করার বাজে অভ্যাস থেকে বেরুতে পারেনি ব্ল্যাক ক্যাপস। প্রোটিয়ারে বিপক্ষে এই বিষয়টি নিয়ে বেশ সাবধানী স্যান্টনার বাহিনী।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ রেজাল্ট রানার্স আপ। তাদের সামনেও সুযোগ ফাইনালের টিকিট নিশ্চিত করে অধরা শিরোপার স্বাদ দেয়া।
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved